বাগেরহাট : চাঁদা না পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাগেরহাট সদর থানার সাবেক উপ-পরিদর্শক বর্তমানে গোপালগঞ্জে কর্মরত মোশারেফ হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মোহম্মদ মোহিদুজ্জামান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৩১ মার্চ দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকার জাহেদা নামের একটি আবাসিক হোটেলে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এসআই মোশারেফ হোসেন। এসময় আবাসিক হোটেলের মালিক জাহেদা বেগম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বাগেরহাট সদর থানার তৎকালীন কর্মরত এসআই মোশারেফ হোসেন তাকে ধর্ষণের চেষ্টা চালান।
এ ঘটনায় একই বছরের ২৭ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেন জাহেদা বেগম।