• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

বোকো হারামের গুলিতে সাবেক প্রেসিডেন্টের ছেলে আহত

boko haram_50847আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মুসলিম নামধারী সন্ত্রাসী সংগঠন বোকো হারাম দেশটির সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সাবেক প্রেসিডেন্টের সহযোগী মুহাম্মদ কাফি জানিয়েছেন, লে. কর্নেল আদিবোয়ি ওবাসানজো একজন সেনা অফিসার। তিনি উত্তর-পূর্বাঞ্চলের মিসিকা শহর বোকো হারামের কবল থেকে উদ্ধারের সময় আহত হন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই যুদ্ধে অনেক বোকো হারাম সন্ত্রাসীও নিহত হয়েছে। গত মাসে এই অঞ্চলটিকে বোকো হারাম ‘ইসলামি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার জনবহুল অঞ্চল নাইজেরিয়া, ইরাক এবং সিরিয়া যেভাবে আইএস সন্ত্রাসীদের দ্বারা ভেঙ্গে পড়েছে সেভাবে বিচ্ছিন্ন হতে পারে। আইএস এই অঞ্চলগুলোতে কথিত ‘খিলাফত’ ঘোষণা করেছে।

এদিকে বোকো হারামের আতঙ্গে নাইজেরিয়ার অনেক অঞ্চলের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ