• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

image_74932_0_25907_50727_50736ঢাকা : পার্টির নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে দুজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হচ্ছেন- নাসিরুদ্দীন আহমেদ নাসু ও রাজা মিয়া। আর মোফাজ্জল হোসেন মোস্তাককে পার্টির সকল দায়-দায়িত্ব থেকে মুক্ত রাখা হয়েছে।

ওই বার্তায় বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২৫ ধারার ২ ও ৩ উপধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে আনসার আলী দুলাল ও রাশিদা বেগমকে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সদস্য করা হয়েছে। একই সঙ্গে এ্যাপোলো জামালী, রাজবিহারী দাস ও সজীব সরকারকে কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য করা হয়েছে। এছাড়া শাহাদাৎ হোসেন শান্ত ও শাহাদাৎ হোসেন খোকনকে কেন্দ্রীয় সংগঠক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় কমিটির পরবর্তী সভা আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ