• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জনগণ ও সকল সংসদ সদস্য এক হলে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করব

Hasinaঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল কোনো আন্দোলন হতে পারে না। আইন করে হরতাল বন্ধ করা হবে কিনা এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। জনগণ যদি চায় এবং সকল সংসদ সদস্য যদি একমত হন তাহলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বুধবার এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আইন দিয়ে সব কিছু করা যায় না। হরতাল, আন্দোলনের নামে আমরা বীভৎস ঘটনা দেখেছি। এ ক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এ সব আন্দোলন প্রত্যাখ্যান করতে হবে।
এর আগে একই প্রশ্নকর্তার এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে। বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।’
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। যা অর্জন হয়েছে তা তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই সফলতা/ব্যর্থতা মূল্যায়নের কাজটি জনগণের ওপরই ছেড়ে দিয়েছি। বর্তমান সরকারের বিগত মেয়াদে দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য রূপকল্প-২০২১ ঘোষণা করা হয়। সরকার সে লক্ষেই কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ