• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

কলকাতায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

colkata 1_51095আন্তর্জাতিক ডেস্ক : কলকতায় তৃণমূল-বিজেপি, তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকের এ সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার হিন্দ সিনেমা চত্ত্বর। একই সময়ে চলা দু’দলের মিছিলের সময় হামলার ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে উপ-নির্বাচনের দু’দিন আগে উত্তপ্ত হয়ে উঠল চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আর বিকেলে এলাকায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। জানা যায়, একই সময়ে এক জায়গা থেকে তৃণমূল আর বিজেপির নির্বাচনী প্রচারণা থাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সকাল সাড়ে ১১টায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে চৌরঙ্গি উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির মিছিল ছিল। সে সময়ই তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলের ওয়ার্ড অফিস থেকে প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল বের হয়। এর নেতৃত্বে ছিলেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইন্দ্রনীল কুমার। এরপরই শুরু হয় উত্তেজনা ও সংঘর্ষ।

বিজেপির অভিযোগ, কলেজ স্কোয়ারের দিক থেকে এসে তৃণমূল কর্মীরা বাঁশ, রড, ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে তৃণমূলের অভিযোগ, অক্রুর দত্ত লেন থেকে বিজেপির তাদের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে।

তবে ঘটনাস্থলে মুচিপাড়া থানা পুলিশ এবং নির্বাচনী আধা সামরিক বাহিনী উপস্থিত হলেও তাদের সামনেই চলে সংঘর্ষ।

এ সময় গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে বন্ধ হয়ে যায় যান চলাচল। তৃণমূলের দাবি, কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলসহ তাদের দলের প্রায় ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে তাদের কর্মীরাও আহত হয়েছেন বলে দাবি করেছে বিজেপি।

সূত্র : ইন্ডিয়া টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ