• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

দেবের জীবনে কে এই নতুন নারী?

indexবিনোদন ডেস্ক : অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে চার বছরের দীর্ঘ সম্পর্ক ভেঙে যার পর এখনও নাকি ভালোবাসার মানুষটিকে খুঁজছেন সুপারস্টার দেব। এখনও তার জীবনে ভালবাসা নেই বলেই একাধিকবার জানিয়েছেন লাজুক দেব। কিন্তু সূত্র অবশ্য অন্য কথা বলছে।
গত বছর থেকেই এক সুন্দরীর সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে দেবকে। সে ছবির শুটিং হোক বা ফিল্মি পার্টি, হ্যাংআউট হোক বা আড্ডার আসর।
প্রায় সবেতেই দেবের আশে পাশে থাকছেন তিনি। নাম রুক্মিনী মৈত্র। পেশায় জনপ্রিয় মডেল। আর দেবের জীবনে রুক্মিনীর এই উপস্থিতি নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর জোর প্রেমে পরেছেন টলিউডের সুপারস্টার।
শুভশ্রীর পর পূজা বোস এবং সায়ন্তিকাকে কয়েকদিন ডেট করেছিলেন দেব। গুজব উঠেছিল রাইমাকেও নাকি ডেট করছেন দেব। তবে সে কথা যে শুধু রটনা তা পরিস্কার করে দিয়েছিলেন রাইমা নিজেই।
কিন্তু রুক্মিনীকে বেশ কয়েক মাস ধরেই দেবের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। কয়েকবার ব্যক্তিগত পার্টিতে বেশ ঘণিষ্ঠ হতে দেখা গিয়েছে দুজনকে। সম্প্রতি বৈদিক ভিলেজে টলিউডের একটি পার্টিতে দেব-রুক্মিনীর বিষয়টি সবার নজরে আসে।
ওই পার্টিতে যেন একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলেন দুজনে। সারা রাত দুজনকে একসঙ্গে উদ্দাম নাচ করতে কখনও রোমান্টিক গানে একে অপরকে জড়িয়ে ধরে দুলতে দেখা গিয়েছে।
ঘনিষ্ঠসূত্রের খবর, খুব শীঘ্রই নাকি রুক্মিনীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন দেব। তবে যত যাই হোক এখনই যখন নিজেদের বিষয়ে কাউকে কিছু বলছেন না দেব-রুক্মিনী তখন আমরাও মুখ বন্ধ রাখলাম। আপনিও কাউকে কিছু বলবেন না…।–ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ