• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানের সিদ্ধান্ত

vz2m56vq-e1410435047267ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় রবি শস্য এবং আমদানি বিকল্প ফসলে (ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা) রেয়াতি হার সুদে ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে এ নির্দেশনাটি জারি করা হয়।

এ লক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকৃত চাহিদা মোতাবেক এবং যথাসময়ে নতুন ঋণসুবিধা দেয়ার জন্য সকল তফসিলি ব্যাংকগুলোর প্রতি একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ২১টি জেলায় রোপা, আমনসহ অন্যান্য ফসল ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতেই প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে নতুন ঋণ বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ সুবিধা পেতে কোনরূপ হয়রানি না করার জন্যও তফসিলি ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে এ নির্দেশনায়।

উল্লেখ, ক্ষতিগ্রস্ত ২১টি এলাকার মধ্যে রয়েছে- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট এবং ভোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ