সিসি নিউজ: সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য এপেক্স ক্লাবের সেবা সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার বিকালে এপেক্স ক্লাব সৈযদপুরের উদ্যগে এ সেবা সপ্তাহ উপলক্ষে জিআরপি ক্যান্টিন সংলগ্ন পুবালি স্কাউট বিজ্ঞান ক্লাব হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ওই স্থানে শেষে হয়। পর আমন্ত্রিত অতিথিরা সেখানে দুটি বৃক্ষরোপন করে। এরপর ক্লাব চত্বরেই এপেক্স ক্লাব অব সৈয়দপুরের প্রেসিডেন্ট এসএম মিথুন কারনাইনের সভাপতিত্বে ও প্রধান অতিথি সৈয়দপুর কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ আমির আলি আজাদ এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ক্লাবটির সকল সদস্য ফুলেল শুভেচ্ছায় আমন্ত্রিত আতিথিদের বরণ করে নেয়। আর আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান আসলাম হোসেন (জাতীয় সভাপতি), এপেক্সিয়ান আব্দুর রউফ দিলিপ (এলজিপিএনপি), এপেক্সিয়ান এ্যাডঃ আমিনুল ইসলাম (ডিজি সেভেন), এপেক্সিয়ান আব্দুল মতিন (এনএস), এপেক্সিয়ান খোরশেদ-উল-আলম অরুন(সিসিএসি), এপেক্সিয়ান এ্যাডঃ রেজাউল ইসলাম (চিফ কো-অর্ডিনেটর ন্যাশনাল স্কুলিং কমিটি) ও এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সকল এপেক্সিয়ানরা। শেষে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য এপেক্স ক্লাব সৈয়দপুরের পক্ষ হতে সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের হাতে একটি ভ্রাম্যমান ডাষ্টবিন দেয়া হয়।