• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদকাসক্তের ছয় মাস কারাদন্ড

Adalotসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আল আমিন(২২) নামে এক মাদকসেবীর ছয় মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে দন্ডপ্রাপ্তকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আল আমিন সৈয়দপুর শহরের খাটিয়া বালাপুকুর মহল্লার জোবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় আল আমিনকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছয় পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শফিকুল ইসলাম ওই দন্ডাদেশ প্রদান করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, দন্ডপ্রাপ্ত আল আমিনকে শনিবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ