• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

সরকার আস্থা হারিয়েছে : ন্যাপ

Napঢাকা : ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে নৈরাজ্য, দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। এ অবৈধ সরকার দেশের জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’

শনিবার সংগঠনের দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ও সংসদ কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করেনা। তাই শুধুমাত্র রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ফ্যাসিবাদী পথে ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। প্রতিবাদ ও সরকারের পরিবর্তনের স্বাভাবিক গণতান্ত্রিক পথ রুদ্ধ করার পরিণতি কখনো শুভ হয় না। ইতিহাস তাই প্রমাণ করে। কিন্তু এই সরকার গণতন্ত্রকে রুদ্ধ করতে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে। অবিলম্বে অভিশংসন আইন বাতিল করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গনি শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী, এনপিপি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আনোয়ার সাদেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ