• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Fokrulসিসি নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কদমতলী থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা, অনধিকার প্রবেশ, ভাংচুর ইত্যাদি ঘটনা সাথে সম্পৃক্ত একটি মামলায় তার বিরুদ্ধে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত একই মামলায় আরো দুজনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তারা হলেন বিএনপির কর্মী নাসির ও মোহাম্মদ আলী।

আদালতে অভিযোগপত্র গ্রহণের সময় মির্জা ফখরুল উপস্থিত না হওয়ায় এই গ্রেফতারি পরওয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ  ইউনুছ খান।

মামলাটি দায়ের করা হয়েছিল ২০১২ সালের ৯ ডিসেম্বর। আর ঘটনাস্থল ছিল শ্যামপুর-পোস্তগোলা সড়কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ