• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

লালমনিরহাটে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

LALMONIRHAT KILLED PHOTO, 13.09.14হাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটে ৮ম শ্রেনীর ছাত্র দুলাল হোসেন নিখোজের ৫দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিস্তা রেললাইনের পার্শ্বে থেকে দুলাল হোসেন লাশ উদ্ধার করে পুলিশ ।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাটোয়ারী টারী গ্রামের হবিবর রহমানের পুত্র দুলাল হোসেন । দুলাল হোসেন এবারে জেএসসি পরিক্ষার্থী ছিল।
পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার রাতে এলাকাবাসীর খবর পেয়ে তিস্তা রেললাইনের পার্শ্বে থেকে দুলাল হোসেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে । লাশের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
দুলাল হোসেনের বাবা হবিবর রহমান জানান, দুলাল গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ী হতে বের হলে আর ফিরে আসেনি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ