ঢাকা : আগামী ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় সংশ্লিষ্টদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।