রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর: চাকা সংকটের কারণে গত ১৫ বছর থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল ইয়ার্ডে ৩৫টি যাত্রীবাহী বগি (এমজি-মিটার গেজ) অচল হয়ে পড়ে আছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির হামলায় আক্রান্ত ৮-১০টি যাত্রীবাহী বগি (এমজি-মিটার গেজ) ওয়ার্কসপে মেরামতের জন্য সচলের অপেক্ষার রয়েছে। পর বছর খোলা আকাশের নিচে এভাবে পড়ে থাকার ফলে যাত্রীবাহী বগি গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মর্চে ধরে বডি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ফিটিংস। কবে নাগাদ এগুলো সচল হবে নিশ্চিত করে বলতে পারছে না রেল প্রশাসন। সান্তাাহার, বোনারপাড়া ও লালমনিরহাট থেকে যাত্রীবাহী বগি পাঠানো হয় পার্বতীপুর রেল ইয়ার্ডে। এরপর মেরামতের জন্য এগুলো সৈয়দপুর কারখানায় নেওয়া কথা। কিন্ত ১৫ বছর থেকে মেরামতের অপেক্ষায় পার্বতীপুর রেল ইয়ার্ডে পড়ে থাকা ৩৫টি যাত্রীবাহী বগি মেরামতের কোন ব্যবস্থা হচ্ছে না।
জানা গেছে, সৈয়দপুর রেল কারখানায় মেরামতের কোন ব্যবস্থা না নিয়ে ১৫ বছর থেকে পার্বতীপুর রেল ইয়ার্ডে পড়ে আছে। নির্ভযোগ্য সুত্র জানায়, পার্বতীপুর রেল ইয়ার্ডে পড়ে থাকায় মর্চে ধরে বডি নষ্ট হচ্ছে। অন্যদিকে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ফিটিংস। ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কবে নাগাদ অচল যাত্রীবাহী বগি গুলো সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এব্যাপারে পার্বতীপুর উদ্ধর্তন উপ-সহকারী প্রকৌশলী/ সিএন্ড ডাব¬ুউ (হেড টিক্সআর) আব্দুর জব্বার বলেন, চাকা সংকটের কারনে রেল ইয়ার্ডে ৩৫ টি যাত্রীবাহী বগি (এমজি-মিটার গেজ) অচল হয়ে পড়ে আছে। সেই কোন প্রজেক্ট না থাকায় মেরামতের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।