• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

লালমনিরহাটে ইয়াবাসহ ২জন আটক

yabaলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর থানা পুলিশ রোববার রাতে মহেন্দ্রনগর এলাকা থেকে প্রায় আড়াই লাখ টাকার ৪৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, মোমিন এবং আল আমীন। এদের বাড়ী পাবনার আমীনপুর গ্রামে। মোমিনের বাবা মৃত আঃ সাত্তার সরকার এবং আল আমীনের বাবা জয়নাল শেখ বলে জানায় পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত ) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করন জানান, পুর্ব চুক্তি মোতাবেক এ দুজন পাবনা থেকে ইয়াবাগুলো নিয়ে রোববার লালমনিরহাটে আসে এবং মহেন্দ্রনগর এলাকায় তাদের কাংখিত লোকের অপেক্ষায় থাকে। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে এ দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ