• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

মোবাইলে সারচার্জের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

Parlamentঢাকা : মোবাইল ফোনের কল ও অন্যান্য সেবার জন্য ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে মোবাইল ফোনে কথা বলা ও অন্যান্য সেবার জন্য প্রতি ১০০ টাকা খরচ হলে এক টাকা সারচার্জ দিতে হবে। এই অর্থ সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবটি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, যে সারচার্জ আরোপ করা হচ্ছে, সেটি পরিশোধ করবে মোবাইল অপারেটররা। হিসাব করে দেখা গেছে সারচার্জ বাবদ বছরে ১৪০ কোটি টাকা আয় হবে।

সচিব জানান, হিসাব করে দেখা গেছে, একজন সিম ব্যবহারকারী গড়ে মাসে ২০০ টাকা খরচ করেন। এই হিসাবে মাসে গড়ে দুই টাকা সারচার্জ হবে। সিম কার্ড ও রিম কার্ডের জন্য এই সারচার্জ প্রযোজ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ