• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

সংবাদপত্রের উপর ক্রুদ্ধ দীপিকা!

deepika-padukone-pose-111_51534বিনোদন ডেস্ক : রাগে ফুঁসছেন! দীপিকা পাড়ুকোন। এই ক্রুদ্ধ নায়িকার নিশানায় একটি সর্বভারতীয় সংবাদপত্র।

তার অভিনয় করা ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানের একটি ছবি নতুন করে ছেপেছে সেই সংবাদপত্র। তাতে জুম করে তার বক্ষযুগলের ছবি দেখানো হয়েছে। এতেই তিনি প্রবল চটেছেন।

টুইটারেই সেই তোপ জাহির করে, দীপিকার প্রশ্ন, হ্যাঁ, আমি একজন নারী। আমার শরীর আছে, খাঁজও আছে। আপনাদের তাতে কোনও সমস্যা হচ্ছে! যারা মেয়েদের সম্মান করতে জানে না, তারা কী করে নারীর ক্ষমতায়নের কথা বলে!

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন হুমরা কুরেশি, ইলিনা ডি ক্রুজের মতো তারকারা।

দীপিকার জবাবে পাল্টা জবাব দিয়েছে সেই সংবাদপত্রটিও। তারাও মাইক্রোব্লগিং সাইটে বলেছে, এটা প্রশংসাই মনে করুন। আপনাকে এত সুন্দর দেখতে। প্রত্যেকে এটা জানুক, এটাই আমরা চাই।

টুইটারে দীপিকার বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যেই দেড় হাজারের বেশি রিটুইট হয়েছে। কিন্তু তাতে কি ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মীনাম্মার রাগের প্রশমন ঘটবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ