ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ১৬ হাজার ৯০০ জন (বিজ্ঞান ১৬ হাজার ৪৫৬, অন্যান্য ৪৪৪ জন) শিক্ষার্থী।
প্রসঙ্গত, ‘এ’ ইউনিটে ৭৯০টি আসনের (বিজ্ঞান- ৭৪৫, অন্যান্য-৪৫টি) বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করে।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের (মানবিক ৪৯০, বিজ্ঞান ১৪৫, বাণিজ্য ও অন্যান্য ৭৫টি) বিপরীতে ৫০ হাজার ৫৫১ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘বি’ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বে ৭১ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এবং ‘বি’ ইউনিটের আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।