বিনোদন ডেস্ক : সিনেমা
র বিফলতার পরিপ্রেক্ষিতে সময়টা ভালো যাচ্ছে না বিপাশার। হালের ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’ দুর্দান্ত ফ্লপ। গেল সময়টাতেও সিনেমাটিকভাবে ভালো ফল পাওয়া যাচ্ছিল না। কিন্তু মনোগত দিক থেকে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছেন হারমান বাওয়েজার সঙ্গে প্রেমজীবনে। এই প্রেম অতিসম্প্রতি বাগদানে রূপ নিয়েছে- এমন গুজব উঠলে তা প্রত্যাখ্যান করেন বিপাশা আর হারমান। কিন্তু একে অন্যের সান্নিধ্যকে দিন দিন নতুন রূপ দিতে পিছপা নন দুজনের কেউই। সিনেমার অন্তরালের এ সম্পর্ক প্রেম থেকে হালে রূপ নিতে যাচ্ছে ব্যবসায়। বিপাশা আর হারমানের দুজনেরই ভালোলাগার বিষয় ফিটনেস নিয়েই। তারা ভারতজুড়ে খুলতে যাচ্ছেন চেইন ফিটনেস সেন্টার। তবে বিপাশা ভক্তদের ভয়, কালক্রমে এ বাণিজ্যিক সম্পর্ক আবার প্রীতি জিনতার মতো প্রেমজীবনকে না আবার ভাঙনের মুখে ঠেলে দেয়। দেখাই যাক, হারমান-বিপাশা জুটির ফিটনেস বাণিজ্য কতদূর সফলতার মুখ দেখে!