রংপুর: দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে ঘিরে রংপুরে আইনশৃঙ্খবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্য।
ডিসি ফরিদ আহাম্মদ জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য নগরীসহ উপজেলাগুলোতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায়সহ সর্বত্র টহল জোরদার রেখেছে।
এদিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, মডার্ন, মেডিক্যাল মোড়, সাতমাথাসহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে পরিবহন যাত্রী ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, সাঈদীর রায়কে ঘিরে কেউ যাতে জন নিরপাত্বা বিঘ্নিত করতে না পারে সেজন্য পুরো জেলা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলাবাহিনীও। তারা নগরীতে টহল দিচ্ছে। পুলিশের পাশাপাশি বিজিবিও রয়েছে।