• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

শাহরাস্তিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গৃহবধূর আত্মহত্যা

atto hottaচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী সৌদি প্রবাসী মো. আবু হানিফ দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুরাইয়া বেগম (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার দক্ষিণ টামটা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তোরাব আলী বাড়িতে এ ঘটনা ঘটে।
সুরাইয়ার প্রতিবেশী ও স্বজনরা জানায়, দীর্ঘ প্রায় ১৩ বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান হয়নি। এবার ঈদুল ফিতরের আগে আবু হানিফ বাড়ি এসে গোপনে স্বপ্না নামে এক মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পরে তিনি সৌদী ফিরে যান। কয়েকদিন আগে বিষয়টি জানাজানি হয়। এর জের ধরে অভিমান করে বুধবার ভোরে সুরাইয়া আত্মহত্যা করেছেন বলে তার স্বজনদের ধারণা।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ