ঢাকা : জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের জন্য ‘এ’ দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। নাফিস ছাড়াও দ্বিতীয় ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন মিঠুন, দেওয়ান ছাব্বির ও কামরুল ইসলাম। বাদ পড়েছেন মুক্তার আলী, সাব্বির রহমান ও লিটন দাস। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল ঘোষণা করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
উল্লেখ্য, প্রথম চার দিনের ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ছয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় চার দিনের জন্য দল :
বাংলাদেশ দল : নাঈম ইসলাম (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মো. মিঠুন, দেওয়ান ছাব্বির, কামরুল ইসরাম রাব্বি, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, নুরুল হাসান, যুবায়ের হোসেন, সাকলাইন সজিব, শাহাদাত হোসেন ও শোয়েব।
জিম্বাবুয়ে ‘এ’ দল : ভুসিমুজি সিবান্দা (অধিনায়ক), রেজিস চাকাভা, ব্রায়ান চারি, মাইকেল চিনুইয়া, লুক জঙ্গে, টিনো মায়োয়ো, কুদাকওয়াশে মুনিয়েদে, তাওয়ান্দা মুপারিয়া, তিনোতেন্দা মুতুমবোদজি, মার্ক ভারমিউলেন, উইলগাটন মাসকাজদা।