সিসি নিউজ: নীলফামারীর ডোমারে রিপন ইসলাম (১৭) এবং গোলাম আযম (১৮) ও রেজা (১৪) নামের ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টায় এ গ্রেফতারের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত রিপন ডোমার পৌরসভা ১ নং ওয়ার্ড বড় রাউতা গ্রামের রবিউল আলম, গোলাম আযম ডোমার সদর ইউনিয়নের পাগলা বাজার গ্রামের মফিজার রহমান এবং রেজা বড় রাউতা গ্রামের ৫ নং ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে। জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর দেলোওয়ার হোসেন সাঈদীর আমৃত্যুসাজা দেওয়ার প্রতিবাদে জামায়াত আহুত দেশব্যাপী হরতালের সমর্থনে রাতে বিক্ষোভ মিছিল করে ডোমার উপজেলা জামায়াত। মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে ডোমার থানা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।