• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

হরতালের প্রভাবমুক্ত হিলি স্থলবন্দর

HiLi Pic-18.09আকতার হোসেন বকুল, হিলি: জামাতের নেতা মওলানা দেলোওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামে ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে কোন প্রভাব পড়েনি দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থল বন্দরে। সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে হরতালের পক্ষে নেতা কর্মিদের শহরের কোন স্থানে মিছিল মিটিং বা পিকিটিং করতে দেখা যায়নি।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ মোকলেছুর রহমান বলেন এ হরতালে যে কোন নাশকতা দমন সহ বন্দরের নিরাপত্তার জন্য শহরের প্রধান প্রধান মোড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানা ।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা যায়, সকাল থেকে পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে বন্দরে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকলেও হিলির বাইরে পন্য পরিবহন বন্ধ রয়েছে।
অপরদিকে হিলি ইমিগ্রেশন ইনচার্জ রফিকুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় আজও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ