দিনাজপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সঞ্চয় সরকার, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) হিপজুর আলম মুন্সি, টিআই মোঃ আব্দুর রশিদ, দিনাজপুর সার্বজনীন দূর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ আশীষ কুমার দত্ত বাবলা, বালুবাড়ী নিমকালী দূর্গাপূজা কমিটির সভাপতি পুলিন বিহারী চক্রবর্তী, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাস বিশ্বাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, পূর্জা সমন্বয় কমিটির প্রচার সম্পাদক স্বরূপ কুমার বকশি বাচ্চুসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
দিনাজপুর সার্বজনীন দূর্গাপুজা সমন্বয় কমিটি জানায়, দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলায় ১৪৭টি মন্ডপসহ এবারে জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ১১৬৯টি। মতবিনিময় সভায় আসন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের আশেপাশে যে সব স্থানে ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে সে সকল জায়গায় দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কোন ধরনের ভারি যানবাহন চলাচল না করার নির্দেশ দেয়া হয়।
এছাড়া আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রেজিষ্ট্রেশনবিহীন মেটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শহরের রেলবাজার, মশ্মান কালি মন্দির, পার্বতীপুর বাস স্ট্যান্ডসহ অন্যান্য স্থানে ছিনতাই, চুরি ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করা হবে বলে জানানো হয়।