• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ২১.৫০

uniসিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ২১.৫০ শতাংশ।  ৬১ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৮৪০ জন। ১২টায় এ ফল প্রকাশ করা হয়।

শুক্রবার দুপুরে প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি ইচ্ছুকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়াও যেকোনো মোবাইল ফোন থেকে DU স্পেটস Ka স্পেস Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

এদিকে ১-১০০০০ মেধাক্রম্যধারীদের আগামী ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে চয়েস ফর্ম পূরণ করতে হবে।

ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা আগামী ২০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটায় ফরম জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযতভাবে পূরণ করে জামা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। বাতিল বা অনুপস্থিতের কারণ জানতে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

গত ১২ সেপ্টেম্বর ‘ক’ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে এক হাজার ৬৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেন মোট ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ