• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

সীমান্তে বিএসএফের গুলিতে চার গরু ব্যবসায়ী আহত

BSF 14.08.14ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা সকলে গরু ব্যবসায়ী। বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ৪ বাংলাদেশীর গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বেউরঝাড়ি চরইগেদী গ্রামের আজিমুদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন (২২), একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মাহামুদ মিস্টার আহম্মেদ (২৬), দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও আনাবুল হকের ছেলে দিলু মোহাম্মদ (২০)।

ওই চার গরু ব্যবসায়ী গরু আনতে ভারতে যাচ্ছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ