ঢাকা: রাজধানী ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডি ক্যাম্পাসে শুরু হয়েছে ‘চতুর্থ আন্তর্জাতিক আইসিটি ফেয়ার ২০১৪’। শনিবার এই তিন দিনের মেলার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আন্তর্জাতিক আইটি ব্র্যান্ড আসুস আয়োজিত মেলার প্রঙ্গণে রয়েছে আসুস প্যাভিলিয়নে। এতে আসুস সর্বশেষ প্রযুক্তিনির্ভর নোটবুক, ট্যাবলেট পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, গেমিং পিসি প্রদশিত হচ্ছে।
মেলায় ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আসুস পণ্য পরিচিতি, গেমিং পিসিতে গেম খেলা, পাজল গেম খেলা, ফেসবুকে গেম খেলার পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপহার জেতার সুযোগ।