• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

রাজারহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Rajarhat Pic-20-09-10রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: দৈনিক মানবজমিনের রাজিবপুর প্রতিনিধি মো. আলতাফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার প্রেসক্লাব রাজারহাটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানবজমিন রাজারহাট প্রতিনিধি রফিকুল ইসলামের আয়োজনে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন শেষে বিশিষ্ট সাংবাদিক লুৎফর রহমান আঁশুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মানবজমিনের কুড়িগ্রামের ষ্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান মিন্টু, প্রেসক্লাব সা. সম্পাদক মো. আনিছুর রহমান লিটন, সিনিয়র সহ. সভাপতি আলতাফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এস.এ বাবলু, কার্যকরী সদস্য রনজিৎ কুমার রায়, প্রভাষক মো. এনামুল হক, মুকুল কোঙ্গর, মো. এনামুল হক, চিলমারী মানবজমিনের প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, চিলমারী প্রেসক্লাবের সহ. সভাপতি মমিনুল ইসলাম বাবু, চিলমারী সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, প্রেসক্লাব রাজারহাট কার্যকরী সদস্য মাহফুজার রহমান মনু, এ.এস লিমন, উপজেলা আওয়ামীলীগ’র কোষাধ্যক্ষ মো. আব্দুল হাফিজ, পাঠক জমিনের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক, উপজেলা জাপা’র যুগ্ম সা. সম্পাদক শফিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রলীগ নেতা সুমন রায়, সোহেল পারভেজ প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক আলতাফ হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০১৪ রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সা. সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ