• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

ডিপজলের বাগান বাড়িতে আগুন

image_99052_0সাভার: সাভারের ফুলবাড়িয়ায় অবস্থিত বাংলা চলচিত্রের খলনায়ক ডিপজল হোসেনের বাগান বাড়ি ডিপু ভিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার  ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে বাড়ির কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনতলা ভবনের উপরের তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান তৃতীয় তলায় ছেয়ে যায়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তৃতীয় তলার পুরোটাই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন বাড়িতে কর্তব্যরত কর্মীরা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময়া লাগবে বলে জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ