• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |

নাইটদের জয়

image_99264_0খেলাধুলা ডেস্ক:   প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পাওয়ার পর আনন্দে নেচে উঠেছিলেন কেকেআর মালিক শাহরুখ খান৷ সিএসকে ম্যাচের তুলনায় রোববার আরও সহজে লাহোর লায়ন্সকে উড়িয়ে দেওয়ার পর কিং খানের নাচের পরিমাণ নিঃসন্দেহে আরও বেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়৷

ম্যাচ শেষে তার ট্যুইট, ‘কাম অন কেকেআর, দিজ ইজ দ্য ওয়ে উই রোল! আমি আজকে আরও বেশি খুশি৷ সারারাত শুধু নাচতে চাই….৷’ নিজামের শহর এবছর সত্যি যেন আরও বেশি ‘লাকি’ দেখাচ্ছে টিম কেকেআর-এর জন্য৷ পরপর দু’টো ম্যাচ জিতে টুর্নামেন্টটা দারুণ শুরু করেছেন গম্ভীররা৷ বরাবরের জৌলুসহীন এই টুর্নামেন্ট যেন বেগুনী জার্সিদের জন্যই এখন আরও বেশি ঝলমলে দেখাচ্ছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ