• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

দিনাজপুরে জামায়াত-ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মী আটক

Hand Cupদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জামায়াতের ডাকা হরতার চলাকালে পিকেটিং করার সময় জামায়াত-ছাত্রশিবিরের ১৪ কর্মীকে আটক করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, রোববার জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার সময় দিনাজপুর শহরসহ জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ নেতাকর্মীকে আটক করে। কোতয়ালী পুলিশ শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে হাসান (১৭) ও আব্দুস সালাম (২৩), চিরিরবন্দর থানা পুলিশ সৈয়দ আলী (৪৫), জাফর আলী (৪৮), ইমরান হোসেন (২৪), আব্দুল জলিল (২৩), খানসামা থানা পুলিশ রওশন আহমেদ (৪২), ওসমান গনি (৪০), ওমর ফারুক (২২), বীরগঞ্জ থানা পুলিশ আহমেদ শাহ (৩৮), আব্দুল মান্নান (৩৭), নুরুল ইসলাম (৪০) ও ঘোড়াঘাট থানা পুলিশ আব্দুল খালেক (৩৫), আবুল কালাম আজাদকে (৩৭) আটক করে। আটক এসব নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটককৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ