• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

৪জন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

saj-5সিসি নিউজ: চারজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। অপর একজনের সনদ স্থগিত করা হয়। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নেওয়া সুবিধা পুরোপুরি বাতিল হয়ে গেল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া সচিবেরা হলেন কে এইচ মাসুদ সিদ্দিকী, মো. নিয়াজউদ্দিন মিঞা, এ কে এম আমির হোসেন ও আবুল কাশেম তালুকদার। মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত পাঁচ সচিবের মধ্যে চারজনের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের আদেশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরো ২৮ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের আদেশ পাঠানো হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে স্বাস্থ্যসচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবকে (ওএসডি) এইচ মাসুদ সিদ্দিকী ও যুগ্ন সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার, সরকারি কর্মকমিশনের সচিব এ কে আমির হোসেন এবং প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ আইনগতভাবে দেওয়া হয়নি উল্লেখ করে সনদ বাতিলের অনুরোধ করে চিঠি পাঠায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) বৈঠকে পাঁচ সচিবের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। এদের মধ্যে চারজনের সনদ বাতিল করে জনপ্রশাসনকে চিঠি দিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ