• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

জাতিসংঘ ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

untitled-1_52459সিসি নিউজ ডেস্ক : জাতিসংঘের ৯ সদস্য বিশিষ্ট ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ মিশন জানায়, ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

৯ সদস্যের এই কমিটির বাকি ৮টি প্রভাবশালী সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই দায়িত্ব পেয়েছে।

বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গত ১৯ সেপ্টেম্বর ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়ে প্রথম সভায় যোগ দেন।

তিনি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বলেন, কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে, যা আমাদের জন্য সম্মান ও গৌরবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ