• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুর-ঢাকা রুটে নতুন সংযোজন ইউএস-বাংলার বিমান

US-Banglaসিসি নিউজ: সৈয়দপুর-ঢাকা রুটে অভ্যন্তরীণ বিমানবহরে নতুন ফ্লাইট সংযোজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ২ অক্টোবর থেকে সপ্তাহের চার দিন এ রুটে চলাচল করবে বিমানটি।

সূত্র মতে, সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে এবং বেলা ১১টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে যাবে এ ফ্লাইট। সৈয়দপুর-ঢাকা রুটের বিমানটিতে রয়েছে ৭৬টি আসন। এছাড়া বিমানবন্দর থেকে যাত্রীদের গন্তব্যে পৌছানোর জন্য রয়েছে নিজস্ব পরিবহন।

সৈয়দপুরে ইউএস-বাংলা বিমানের টিকিট বিক্রির একমাত্র প্রতিষ্ঠান ইকু ট্রাভেলস এর স্বত্তাধিকারী তারিকুল ইসলাম তারিক সিসি নিউজকে জানান, ইউএস-বাংলা বিমানের টিকিট সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চগড়-ঠাকুরগাঁ-দিনাজপুর এবং রংপুর থেকে বিমানের যাত্রী আনতে ও পৌছে দেয়ার জন্য ওই এয়ারলাইনসের দুটি পরিবহন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ