• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

বিশ্বের সর্ব উঁচুতে সৌদি পতাকা উত্তোলন

saudi_52609আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় কিং আবদুল্লাহ রোডে বিশ্বের সর্ব উঁচু থামে জাতীয় পতাকা উত্তোলন করেছে জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির ৮৪তম জাতীয় দিবস উপলক্ষে এটি করা হয়।

জেদ্দার মেয়র হানি আবুরাস বলেন, বিশ্বের সবচেয়ে উঁচু থামটির উচ্চতা ১৭০ মিটার। সেখানে উত্তেলন করা আমাদের পতাকাটি ৩৩ মিটার চওড়া। যার দৈর্ঘ্য ৪৯.৫০মিটার এবং ওজন ৫৭০ কেজি। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে সময় লেগেছে এক বছর।

হানি আরো বলেন, এরপর বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় পতাকাটি উত্তোলন করা হবে পবিত্র কাবা শরীফের নিকটবর্তী মক্কা স্কয়ারে। এই স্কয়ারটির আয়তন ২৬ হাজার বর্গমিটার। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শেষ হবে।

এর আগে মঙ্গলবার সরকারি ও বেসরকারি বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় সৌদি আরবের জাতীয় দিবস। টানা তিনদিন চলবে এই উৎসব। মঙ্গলবার কয়েক হাজার নাগরিক জেদ্দা শহরে একত্রিত হয়ে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নাচ-গান করে সবাইকে মাতিয়ে রাখে।

প্রসঙ্গত, বিশ্বে একমাত্র রাষ্ট্র সৌদি আরবের জাতীয় পতাকা কখনো অর্ধ নমিত করা হয় না।

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ