• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

পার্বতীপুরে মাদ্রাসার নৈশ্য প্রহরী খুন

PBT PICপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে তালেমুন নেছা মহিলা মাদ্রাসার নৈশ্য প্রহরী মনসুর আলীকে দুবৃত্তরা হত্যার পর ক্লাসরুমে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে।
জানা যায়, পার্বতীপুর শহরের বাস টারমিনাল সংলগ্ন তালেমুন নেছা মহিলা মাদ্রাসার নৈশ্য প্রহরী রামপুর ইউনিয়নের শিঙ্গীমারী দরিখামার গ্রামের মৃত্যু মছর উদ্দিনের পুত্র মনসুর আলী (৫০) প্রতিদিনের ন্যায় ওই বিকেলে মাদ্রাস আসেন। রাতে কে বা কারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে মাদ্রাসার ক্লাসরুমের ছাদের বাঁশে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। আজ বুধবার সকাল ৯টার দিকে একই এলাকার শফিউদ্দিনের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী আদুরী প্রথমে তাকে দেখতে পায়। সে খবর দিলে লোকজন ছুটে আসে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, উপজেলা নির্বাহী আফিসার রাহেনুল ইসলাম সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরির্দশন শেষে লাশ নামানো হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল খাদেমুল ইসলাম নুরী বলেন, নৈশ্য প্রহরী মনসুর আলী খুবেই ভাল লোক ছিলেন। তার ৫ ছেলে ও ৫ কন্যা রয়েছে। দুবৃত্তরা তাকে হত্যা করলেও মাদ্রাসার কোন কিছু নেয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাটিয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ