• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

সীমিত সম্পদের সুষ্ঠ ব্যবহার করতে হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার বলেছেন ‘আমাদের সম্পদ সীমিত তাই এর সুষ্ট ব্যবহার করতে হবে। দেশের জনগণের ৩২ শতাংশই যুব সমাজ। এই যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
বুধবার বেলা ১১ টায় নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্মানাধীন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরির্দশন কালে তিনি একথা বলেন।
আট কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধিন এই প্রশিক্ষণ কাজের সন্তুষ্ট প্রকাশ করে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে এই নির্মানাধীন প্রশিক্ষণ ভবনের কাজ সম্পন্ন হবে।
এর আগে মন্ত্রী নীলফামারী স্টেডিয়াম পরিদর্শণ করে সেখানকার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক শিষির কুমার রায়, জেলা প্রশাসক জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী,নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক দিলগীর আলম, সহকারী পরিচালক আলী আর রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী উপস্থিত ছিলেন্ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ