• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |

ভারত সফরে গেইল নেই

image_99604_0খেলাধুলা ডেস্ক: হ্যামস্ট্রিং-এর চোট পুরোপুরি সারেনি৷ তাই ক্রিস গেইলকে বাদ দিয়েই ভারত সফরের জন্য ১৫ জনের ওয়েস্ট ইন্ডিজের দল গড়লেন নির্বাচকরা৷ ৮ অক্টোবর কোচিতে প্রথম ম্যাচ খেলবেন ডোয়েন ব্র্যাভোরা ৷

গেইল না থাকায় স্বভাবতই কিছুটা বেকায়দায় পড়ল ক্যারিবিয়ান দল৷ দলে এসেছেন মার্লন স্যামুয়েলস, ডোয়েন স্মিথ এবং জেরম টেলরের মতো সিনিয়ররা৷ আগের বার ভারত সফরে এসে ভরাডুবি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের৷ এবার যাতে সেটা না হয়, তার জন্য বদ্ধপরিকর ক্যারিবিয়ান কোচ রিচি রিচার্ডসন৷ ওপেনার কার্ক এডওয়ার্ডস এবং বাঁ-হাতি স্পিনার নিকিতা মিলারকেও দলে রাখা হয়নি৷ গেইল খেলতে না পারলেও দীর্ঘ চার বছর পর আবার দলে ফিরে এসেছেন পেসার জেরম টেলর৷

ওয়েস্ট ইন্ডিজ: ডোয়েন ব্র্যাভো (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার, লিওন জনসন, সুনীল নারিন, কায়রন পোলার্ড, দীনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, অ্যান্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মার্লন স্যামুয়েলস. লেন্ডল সিমন্স, ডোয়েন স্মিথ, জেরম টেলর৷– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ