• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

BSFচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার কুসুমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে জিয়াউর রহমান (২৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুসুমপুর সীমান্তের ৬১/১ এস পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায় বাংলাদেশের ৮/১০জন গরু ব্যবসায়ী।
রাত নয়টার দিকে তারা কাঁটাতারের বেড়া ভেদ করে গরু পাড় করছিল। এ সময় ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। নিহত জিয়াউর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার  সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উৎস: নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ