• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ঈদ-পূজায় ঘরমুখো যাত্রীদের সেবায় পশ্চিম রেলে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি

Trainসিসি নিউজ: ঈদ ও পূজায় ঘরমুখো ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম রেলে জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা সতর্কতা ব্যবস্থা। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সদর দপ্তর থেকে ওই সতর্ক বার্তা দিয়ে আন্ত:নগর ট্রেন ও গুরত্বপূর্ণ স্টেশনে বাড়তি জিআরপি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র মতে, আসন্ন দূর্গা পূজা ও ঈদুল আযহাকে সামনে রেখে অধিক যাত্রী পরিবহনে পশ্চিম রেলওয়ে স্পেশাল ট্রেনসহ আন্ত:নগর ট্রেনে অতিরিক্ত যাত্রীবাহি বগি সংযোজন করবে। এ সময় পকেটমার, ছিনতাই, চুরি, অজ্ঞান পার্টির মত অপরাধে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। এমনকি জঙ্গীবাদী সংগঠনের নাশকতার টার্গেট হতে পারে রেলপথ ও রেলের স্থাপনা। এমন আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম রেলে নেয়া হয়েছে সতর্ক নিরাপত্তা ব্যবস্থা। রেল পুলিশের স্কর্ট দল ট্রেনে ও স্টেশনে যাত্রীদের ওপর বিশেষ নজরদারি রাখছে। ওই সূত্র মতে, গত ১৫ সেপ্টেম্বর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সদর দপ্তর থেকে প্রতিটি জিআরপি থানায় দেয়া হয়েছে এমন সতর্ক বার্তা। আর এ সতর্ক বার্তা পেয়ে পশ্চিম রেলওয়ের সৈয়দপুর, পাকশী ও লালমনিরহাট বিভাগের ১২টি থানা ও ১৬টি ফাঁড়ি তাদের কার্যক্রম শুরু করেছে। থানা ও ফাঁড়িগুলোতে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। আন্ত:নগর ট্রেন ও গুরুত্বপূর্ণ ষ্টেশনে বাড়তি পুলিশ স্কর্ট মোতায়েনসহ তথ্য কেন্দ্র খোলা হয়েছে।
সৈয়দপুর সার্কেলের ইন্সপেক্টর অব রেলওয়ে পুলিশ (আইআরপি) কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, ঈদ ও পূজায় ঘরমুখো ট্রেন যাত্রীদের এমন নিরাপত্তা বলয়ের আওতায় ট্রেনের টিকিট কালোবাজারী, বিনা টিকিটে রেল ভ্রমণ এবং অবৈধ মালামাল পরিবহন রোধেও বিশেষ তল্লাশী চলছে। পাশাপাশি ছদ্মবেশী অপরাধী চক্রকে ধরতে কাজ করছে রেল পুলিশের একটি বিশেষ দল। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ পুলিশের নিরাপত্তা কার্যক্রম বিশেষ ভাবে সার্বক্ষণিক তদারকি করছেন। এ কার্যক্রম ঈদের পরও বহাল থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ