নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাংলাদেশ রেজিষ্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর রেজিষ্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের আয়োজনে সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি কে.এম হিতিউল তালহাউনী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রী কমিটির সহÑসভাপতি সৈয়দ সাজ্জাদ জহির। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয কমিটির সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, কেন্দ্রিয় কমিটির সদস্য শাহাজান হক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুল হক।
সমাবেশে বক্তরা সরকার প্রধানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আর্কষণ করে বলেন, আমরা রেজিষ্ট্রেশন এমপ্লয়ীজরা র্দীঘ দিন চুক্তিভিত্তে বালাম নকলের কাজ করে থাকি। এক সময় আমাদের চাকুরি স্থায়ীয় করণ করা হলেও অবসরে গেলে আমাদের গ্রাইচুটি, পেনশন ভাতা প্রদান করা হযনা সরকারের তরফ থেকে। যার ফলে সরকারের বেধে দেয়া নির্দিষ্ট সময় চাকুরী শেষে অবসরে গিয়ে পেনশ, গ্রাইচ্যুইটিসহ অন্যান্য সরকারী সুযোগ সুবিধা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয় আমাদের। তাই সরকার প্রধানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছে এসব রেজিষ্ট্রেশন এমপ্লয়ীজদের পূর্ণবাসনের জন্য দাবি জানান বক্তরা।