• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

image_100140_0রংপুর: কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নিশর্ত মুক্তির দাবিতে রোববার দুপুরে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের রংপুর জেলা সভাপতি জহির আলম নয়ন, সেক্রেটারি মনিরুজ্জামান হিজবুল, শহর সভাপতি আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ ইকবাল, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক হযরত বেলাল প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ