• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

ভূ্ঞাপুরে মন্দির পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Handসিসি নিউজ : ভূঞাপুরের ফলদা গ্রামে মন্দির পোড়ানোর মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল।
রোববার রাত আটটার দিকে ভূঞাপুর উপজেলার পৌর এলাকার স্লুইস গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল ডিবি পুলিশের ওসি মাহফিজুর রহমান জানান, উপজেলার ফলদা গ্রামে মন্দির পোড়ানোর মামলার প্রধান আসামি তাহেরুল ইসলাম তোতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর পৌর এলাকার স্লুইস গেট থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে টাঙ্গাইল ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।
২০১৩ সালের ১ এপ্রিল মধ্যরাতে পেট্রল ঢেলে ১১৯ বছরের পুরনো কালীমন্দির পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সরণ দত্ত বাদী হয়ে ৫ এপ্রিল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাকে প্রধান আসামি করে মামলা করেন। অন্য আসামিরা হলেন নাজমুল সরকার (৩৩), মো. আব্দুল হান্নান (৪১), এরশাদ আলী (৩২), হারুন অর রশিদ (৩৬), আনিছুর রহমান জাম্বু (২৪), আব্দুল মালেক (৩২), মো. শাহ আলম (২৫), মো. আসাদ সরকার (২২), মো. নাঈম (২২), মিজানুর রহমান অন্তু (৩৪), মো. বেলাল হোসেন (৩০) ও  অজ্ঞাত আরও ১০-১২ জন।
পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ মামলার ছয়জন আসামি জামিনে থাকলেও প্রধান আসামি তাহেরুল ইসলাম তোতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। উৎস: নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ