• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

নওগাঁয় অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

image_100272_0নওগাঁ: নওগাঁয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি রায়হানুল ইসলাম মিলন ওরফে পিচ্চি মিলন (২৯) নামে এক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে এনএসআই সদস্যদের সহযোগিতায় বিজিবি ৪৩ এর সদস্যরা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিলন জেলার আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।

নওগাঁর এনএসআইএর উপ-পরিচালক রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার-নওগাঁ অবকাশ হোটেলে অস্ত্র বেচাকেনার সময় সিলনকে গ্রেফতার করা  হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী রায়হানুল ইসলাম ওরফে পিচ্চি মিলনকে ইন্ডিয়ান এলজি, পয়েন্ট ৩২ বোরের দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করে।

পরে পার্শ্ববর্তী নওগাঁ বিজিবি ৪৩-কে সংবাদ দিলে তাদের সহযোগিতায় তারা বিজিবি ক্যাম্পের সদস্যরা নিয়ে যায়। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসা করে আসছিল বলে তাদের নিকট স্বীকার করেছে।

নওগাঁ পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান জানান, রায়হানুল ইসলাম ওরফে পিচ্চি মিলনের বিরুদ্ধে আত্রাই থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ