• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

বিএনপির চেয়ে জঙ্গি তৎপরতা নিয়ে চিন্তিত সরকার: কাদের

image_100277_0ঢাকা : বিএনপির আন্দোলনের চেয়ে আন্তর্জাতিক জঙ্গিদের তৎপরতা নিয়ে সরকার চিন্তিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় ফুটওভার ব্রিজ উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক জঙ্গি সংগঠন নেটওয়ার্ক সাউথ এশিয়ায় স্থাপনের চেষ্টা করছে। এমনকি বাংলাদেশেও স্থাপনের চেষ্টা চালাতে পারে- সরকারের কাছে এখন এটাই ভাবনার বিষয়।”

এ সময় মন্ত্রী বলেন, “সড়ক মহাসড়ক সংস্কারে কংক্রিট পেবমেন্ট হওয়ার আগ পর্যন্ত জোড়াতালি দিয়েই চলতে হবে। তারপরও ঈদ ও পূজা উপলক্ষে যানজট নিরসনে সড়ক-মহাসড়কে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।” তবে যেখানে যেখানে এখন ঘাটতি রয়েছে সেগুলো ঈদ ও পূজার আগেই ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি।

ফুটওভার ব্রিজ উদ্ধোধনকালে মন্ত্রীর সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. এনামুর রহমানসহ হামীম-গ্রুপের চেয়ারম্যান একে আজাদসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ