• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

হাবিপ্রবির সঙ্গে আরডিএ সমঝোতা স্মারক সই

image_100281_0সিসি নিউজ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সঙ্গে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-বগুড়া এর মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

সম্প্রতি পল্লীউন্নয়ন একাডেমির ২৪তম সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ  চুক্তি স্বাক্ষর হয়।

হাবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান এবং আরডিএ’র পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার এমএ মতিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় হাবিপ্রবির ভিসিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন, আরডিএ’র সাবেক মহাপরিচালকবৃন্দ,ফ্যাকাল্টি মেম্বারগণ, আরডিএ’র ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে হাবিপ্রবি এবং পল্লীউন্নয়ন একাডেমীর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ, সম্প্রসারণ, বৃত্তি, ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ