• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

নীলফামালীতে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সোমবার নীলফামারীতে আলোচনা সভা করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
দুপুরে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ফুলতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্টে গুল্লাল সিংহ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, ব্র্যাক প্রতিনিধি রইস উদ্দিন ও আরডিআরএস’র আনন্দ কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে  তোলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ