• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

বিরল জ্বরের সন্ধান

image_100389_0সিসি ডেস্ক : পাকিস্তানে ক্রিমিয়ান-কঙ্গো ফিভার নামের এক ধরনের বিরল জ্বরের সংক্রমণ দেখা দিয়েছে। এতে কয়েক সপ্তাহের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পশুর শরীরে থাকা একটি অতি ক্ষুদ্র পোকার কামড়ে এই জ্বর হয়।

এ জন্য গবাদিপশুর হাটে যাওয়ার আগে ক্রেতাদের লম্বা হাতাওয়ালা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের শিক্ষক সৈয়দ ফয়সল মাহমুদ বলেন, পশুর হাটে যাওয়ার সময় পোকা তাড়ানোর ওষুধ মাখা এবং সেখান থেকে ফিরেই গোসল করে নিলে সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। তবে আক্রান্ত পশুর মাংস রান্না করার পর তা থেকে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না।–ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ