বিনোদন ডেস্ক: স্টেটস’ পর চেতন ভগতের বিখ্যাত নভেল ‘হাফ গার্লফ্রেন্ড’-র নায়িকা হিসাবে বেছে নেওয়া হল আলিয়া ভাটকে৷ দিল্লীর আধুনিকা মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি৷ ছবিটির প্রজোযনা করবেন একতা কাপুর৷
খবরের সুত্র অনুযায়ী রিয়া সেন্ট স্টিফেন কলেজের এক ছাত্রী, যার কাছে নিজের কেরিয়ার, নিজের জীবন খুবই মূল্যায়ন৷ বিহারের এক গ্রাম্য ছেলে রিয়ার প্রেমে পড়লে রিয়া তাঁকে ফিরিয়ে দেয়৷ পরে ছেলেটির ভালবাসার প্রতি সুর নরম করে রিয়া তাঁর তখন ‘হাফ গার্লফ্রেন্ড’ হওয়ার সিদ্ধান্ত নেয়৷
এই মুহুর্তটা আলিয়ার কেরিয়ারের টার্নিং পয়েন্ট৷ মোহিত-আলিয়া সম্পর্কে তুতো ভাই বোন৷ ‘আশিকী টু’ এবং ‘এক ভিলেন’ খ্যাত পরিচালক মোহিত সুরির মতে, তাঁর তুতো বোন আলিয়া এই চরিত্রের জন্য একদম পারফেক্ট৷
চেতন ও মোহিত দুজনেই মনে করেন, ‘টু স্টেটস’ ছবিতে অনন্যা স্বামীনাথনের চরিত্রে অভিনয়ের পর রিয়ার চরিত্রের জন্য আলিয়া তাঁদের পারফেক্ট চয়েস৷ ভাই-বোনের সম্পর্ক হওয়ায় মোহিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আলিয়ারও৷ আগামি বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে শ্যুটিং ফ্লোরে নামছে ‘হাফ গার্লফ্রেন্ড’ টিম৷